Web Analytics

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, বক্তব্যটি ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বক্তব্য প্রত্যাহার ও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বক্তব্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতা থাকা প্রয়োজন। ইসলামের আকিদা অনুযায়ী মহান আল্লাহ তাআলাই বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও রক্ষাকর্তা। কোনো দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করাকে তারা তাওহিদি বিশ্বাসের পরিপন্থী বলে উল্লেখ করেন।

হেফাজত বলেছে, সব ধর্মাবলম্বীর নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মীয় আচার পালনের অধিকার আছে এবং ইসলাম অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তাকে সম্মান করতে শেখায়। তবে অন্যের বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে গিয়ে ইসলামের মৌলিক আকিদাবিরোধী বক্তব্য দেওয়া সমীচীন নয় বলে তারা দাবি করেন। বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা না এলে আলেম-ওলামা ও সাধারণ মুসলমানেরা প্রতিবাদে সোচ্চার হবেন বলেও নেতারা সতর্ক করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।