Web Analytics

দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। শুক্রবার থেকে এসব প্রতিষ্ঠান আবার আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২২ অক্টোবর পর্যন্ত চলা বিশেষ সময়সীমা শেষ হওয়ায় বন্ধের সময় দুই ঘণ্টা কমেছে।

বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার উদ্দেশ্যে সরকার চলতি বছরে কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলার সময়সূচি পরিবর্তন করেছে। সর্বশেষ ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ওই সময় পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৩ অক্টোবর থেকে আবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলার আগের নিয়ম কার্যকর হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই নিয়ম বহাল হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।