Web Analytics

পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তানি সেনারা ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন এবং কয়েক দশক ধরে বিভিন্ন সক্ষমতা ও ক্ষেত্রে সেখানে কাজ করছেন। সোমবার রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় জরুরি বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনে একমত হওয়ার পর তিনি এ কথা বলেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে চৌধুরী বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের দীর্ঘদিনের সামরিক, কূটনৈতিক ও জনগণভিত্তিক সম্পর্কের ধারাবাহিকতায় মক্কা প্রতিরক্ষা জোট গড়ে উঠেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কমিটি সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুযায়ী সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ এবং সেগুলোর সৌদি আরবে দ্রুত মোতায়েন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে। এতে হুমকি মোকাবিলা ও প্রতিরোধে প্রস্তুতি, সামরিক সমন্বয় এবং সম্মিলিত সক্ষমতা বাড়বে। গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তিতে এক সদস্যের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করে সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষার কথা বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।