Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, মানবিক বিষয়াবলি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার এবং এসব খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইইউ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে নতুন সরকার আলোচিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেবে, যা ইইউ-বাংলাদেশ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।