Web Analytics

জুলাই বিপ্লবের দেড় বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে বহু প্রতীক্ষিত সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার নতুন অধ্যায় হিসেবে এ ভোটকে গুরুত্ব দিচ্ছে, যদিও নির্বাচনি পরিবেশ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কিছু শঙ্কাও প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ গার্ডিয়ান তাদের প্রতিবেদনে ইসলামী দলের উত্থান ও নারীর অধিকার হুমকির আশঙ্কা তুলে ধরেছে। আলজাজিরা জানিয়েছে, জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া এনসিপি ও জামায়াতের জোট এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, এক দশকেরও বেশি সময়ের বিতর্কিত নির্বাচনের পর এই ভোট গণতান্ত্রিক রীতিনীতি পুনঃস্থাপনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় ও পশ্চিমা সংবাদমাধ্যম যেমন দ্য হিন্দু, এনডিটিভি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টও নির্বাচনের নিরাপত্তা, অর্থনৈতিক প্রত্যাশা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।