Web Analytics

আন্তর্জাতিক অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৯৮ সালের পর সর্বনিম্নে নেমেছে, তবে ২০২০ সালের করোনাভাইরাস মহামারির বছরটি এ হিসাবের বাইরে। শুক্রবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান দপ্তর বা ওএনএসের তথ্যে বলা হয়, ২০২৫ সালের মাঝামাঝি যুক্তরাজ্যের আনুমানিক জনসংখ্যা ৬ কোটি ৯৫ লাখে দাঁড়িয়েছে। আগের ১২ মাসে জনসংখ্যা বেড়েছে ২ লাখ ২৭ হাজার ৬৬৫ জন, যা ০.৩৩ শতাংশ।

২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত এক বছরে নিট আন্তর্জাতিক অভিবাসন নেমে এসেছে আনুমানিক ২ লাখ ২২ হাজার ৯০০ জনে। এর আগের ১২ মাসে এ সংখ্যা ছিল ৬ লাখ ৫১ হাজার ৭০০। নিট অভিবাসন বলতে দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা থেকে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বাদ দেওয়ার পরের হিসাব বোঝায়।

সাম্প্রতিক বছরগুলোতে জনসংখ্যা তুলনামূলক দ্রুত বেড়েছিল: ২০২২ সালে ১.০৫ শতাংশ, ২০২৩ সালে ১.৩৪ শতাংশ এবং ২০২৪ সালে ০.৯৭ শতাংশ। জন্মহার মৃত্যুহারের চেয়ে সামান্য বেশি থাকায় স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকলেও ব্যবধান কমছে। এক দশকে প্রথমবার ওয়েলসের জনসংখ্যা কমেছে; স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে প্রায় কোনো প্রবৃদ্ধি হয়নি। ইংল্যান্ডে সামান্য বৃদ্ধি রেকর্ড হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।