Web Analytics

ইসরাইলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে যে একাধিক ফ্রন্টে টানা এক হাজার দিন যুদ্ধ করেও কোনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি ইসরাইল। চ্যানেল ১৩ জানিয়েছে, এই যুদ্ধে ইরান আরও শক্তিশালী অবস্থানে এসেছে, আন্তর্জাতিক বৈধতা পেয়েছে এবং তাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। যুদ্ধ ইসরাইলের মানবসম্পদ, অর্থনীতি ও মনস্তাত্ত্বিক ক্ষতির পাশাপাশি দেশটির আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানকেও দুর্বল করেছে।

চ্যানেল ১৩ আরও জানায়, ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনার ধরন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের কৌশলগত সম্পর্কে বড় ফাটল ধরিয়েছে। চ্যানেল ১২ জানায়, যুদ্ধের শুরুতে ‘পূর্ণাঙ্গ বিজয়’-এর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন প্রতিটি ফ্রন্টেই ইসরাইল ব্যর্থতার মুখে। ইরানের সরকার পতন, পারমাণবিক কর্মসূচি ধ্বংস বা ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা সম্ভব হয়নি। ‘কান’ চ্যানেল জানায়, গাজা থেকে শুরু হওয়া এই ব্যর্থতা লেবানন, সিরিয়া, ইয়েমেন, পশ্চিম তীর ও ইরান পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

গাজায় অভিযানের এক হাজারতম দিনে ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো যৌথ বিবৃতিতে জানায়, ইসরাইল সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তারা জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে আরব ও মুসলিম দেশগুলোকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগের আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।