Web Analytics

ঢাকার কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বিনিয়োগকারীর শতকোটি টাকার বিনিয়োগ নিয়ে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত করা হয়েছে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের মেয়ে ও ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাজনিন আক্তার উষা নাজিমকে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, প্রতিশ্রুত প্লট, লভ্যাংশ বা বিনিয়োগ ফেরত না দিয়ে উষা তাদের হয়রানি ও হুমকি দিচ্ছেন। নাজিম উদ্দিনের মৃত্যুর আগে তিনি বসুন্ধরা রিভারভিউ, হাসনাবাদ হাউজিং, চান্দেরচর বিসিআরএসপি সহ একাধিক প্রকল্প চালু করেছিলেন।

২০১৩ সালে নাজিম উদ্দিনের মৃত্যুর পর তার পরিবার সম্পত্তির মালিক হয় এবং উষা ক্লাবের এমডি হন। এরপর ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, উষা গোপনে সম্পত্তি বিক্রি করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষতিগ্রস্তরা নাজিম পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। উষা অভিযোগ অস্বীকার করে বলেন, মামলাগুলো মিথ্যা এবং কিছু জমি বিক্রির কথা স্বীকার করেন। তবে তিনি স্থায়ী সদস্যদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

এখনও প্রকল্পগুলো বন্ধ রয়েছে এবং বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত পাননি। ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব কার্যত অচল অবস্থায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।