Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ভুক্তভোগী, সাক্ষী ও অভিযুক্ত পুলিশ সদস্যদের সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাবেক পুলিশ সদস্য মোশাররফ, মামলার সাক্ষী সজীব এবং অভিযুক্ত এএসআই হারুন (হারুন-২), কনস্টেবল মেহেদী ও এএসআই পরিমলকে তদন্তের অংশ হিসেবে ডাকা হয়।

মোশাররফ অভিযোগ করেন, সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করেন। তিনি ওসিকে একাধিকবার জানালেও কোনো প্রতিকার পাননি। পরে তিনি আদালতে মামলা ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। সাক্ষী সজীব জানান, তাকে ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল, তবে পরে আদালতে সত্য প্রকাশ করলে মোশাররফ জামিন পান। এসআই হারুন বলেন, মামলার জুডিশিয়াল ইনকোয়ারি শেষ হলেও প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি।

পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।