Web Analytics

শিক্ষার্থীদের মাঠমুখী করা, ক্রিকেটে আগ্রহ বাড়ানো এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে রাজধানীর মিরপুরের রূপনগরে স্কুল অফ লাইফে ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে স্কুল অফ লাইফ ক্যাম্পাসে ক্রীড়া উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান জাভেদওমর ডট কম এ কর্মসূচির আয়োজন করে। উদ্যোগটি তত্ত্বাবধান করে আরবান গ্রীন হেভেন লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার এবং জাভেদওমর ডট কমের স্বত্বাধিকারী জাভেদ ওমর বেলিম, আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, স্কুল অফ লাইফের প্রিন্সিপাল আমিনা খাতুন সাথী ও সেক্রেটারি সাবরিনা নওরিন লিমু। জাভেদ ওমর বলেন, শিশু-কিশোরদের সুস্থ বিকাশ ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে তাদের মাঠের খেলায় আনতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ দরকার।

মিজানুর রহমান বলেন, খেলাধুলায় সম্পৃক্ত করতে উৎসাহের পাশাপাশি উপযুক্ত পরিবেশ ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে। তিনি জানান, মানিকগঞ্জের সিংগাইরে সিংগাইর ক্রিকেট কমপ্লেক্স নামে একটি ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যা শিগগির উদ্বোধনের কথা রয়েছে। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যতেও কার্যক্রম চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।