Web Analytics

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার, ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল পাওয়া যাবে।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। এ ছাড়া eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—এই দুটি অভিন্ন ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

মুঠোফোনে ফল জানতে যেকোনো সিম থেকে SSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতি এসএমএসে ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।