Web Analytics

শিক্ষার্থী ভর্তি না হওয়ায় চট্টগ্রামের ৬৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে এসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধানদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে অনুমোদন বাতিলের প্রক্রিয়াধীন প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

বোর্ড সূত্র জানায়, বছরের পর বছর ভর্তি না হওয়ায় এসব প্রতিষ্ঠান কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা–২০২৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ ও যন্ত্রপাতি সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হলে বোর্ড অনুমোদন বাতিল করতে পারে। এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানের প্রধানদের ২২ জুলাই এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধানদের ৩০ জুনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পরিদর্শক মো. আল মাসুদ করিম জানান, দীর্ঘদিন ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় এবং নীতিমালার শর্ত পূরণ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই কারণে সারা দেশে আরও ১,৮৫৩টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।