Web Analytics

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। শ্রমিক-পুলিশ সংঘর্ষে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আশপাশের কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার শ্রমিক পরিচয়ে কিছু বহিরাগত ব্যক্তি শ্রীপুরের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর চালান বলে জানা গেছে। এরপর গড়গড়িয়া মাস্টারবাড়ী, বহেরারচালা ও বৈরাগীরচালা এলাকার বেশ কয়েকটি কারখানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কারখানার নোটিস অনুযায়ী, শনিবার থেকে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে। বর্তমানে নয়নপুরে পরিস্থিতি শান্ত এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।