Web Analytics

অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনের চাকরি ও স্থায়ী আবাসনের প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা যাচাই ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার অভিযোগে মারিফুল ইসলাম ও ‘বাচ্চা বাউ’ ওরফে হাসিনুরকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর)। ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ৩১ জুলাই অভিযানের তথ্য জানান। মামলার সূত্র ধরে ২৮ জুলাই বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ থানার একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়া ‘ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট’ তৈরি করেছিল। ভুক্তভোগীরা সেখানে পাসপোর্ট নম্বর দিলে ‘ভিসা অ্যাপ্রুভড’ দেখা যেত। তারা ভুয়া ওয়ার্ক পারমিট ও ভিসা অ্যাপ্রুভাল লেটার দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের আস্থা অর্জন করত। কানাডার এলএমআইএর ভুয়া কপিও ব্যবহার করা হতো, যদিও এলএমআইএ কোনো ভিসা বা প্রবেশের অনুমতিপত্র নয়।

ছায়েদুল হক নামে এক যুবক মেডিকেল, ভিসা প্রসেসিং ও নথি ফি হিসেবে বিকাশ-রকেটে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দেওয়ার পর প্রতারিত হওয়ার অভিযোগে পল্লবী থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদে আটকরা প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় ডিবি। অভিযানে একটি ল্যাপটপ, সাতটি স্মার্টফোন, ১৩টি ভুয়া সিম ও নয়টি বাংলাদেশি জাল পাসপোর্ট জব্দ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।