Web Analytics

সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াড পূর্ণতা পেয়েছে। ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী মঙ্গলবার রাতে সান মারিনোতে পৌঁছে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। এর ফলে ইউরোপ সফরে থাকা দলে সব বিদেশভিত্তিক ফুটবলার যুক্ত হয়েছেন। এর আগে সামিত সোম ও জায়ান আহমেদ দলে যোগ দেন। সোমবার রিকভারি সেশনের পর মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হয়।

দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, দুই দিনে দলটি ভিন্নধর্মী আবহাওয়ার মুখোমুখি হয়েছে—একদিন শীতল, পরদিন বাংলাদেশের মতো গরম। জামাল ভূঁইয়ার নেতৃত্বে দল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে দেড় ঘণ্টা অনুশীলন করেছে। আগামী ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নতুন প্রধান কোচ থমাস ডুলি মনে করেন, ম্যাচটি সহজ হবে না। ইতালিভিত্তিক ফুটবলার ফাহমিদুল ইসলাম জানিয়েছেন, পরিচিত পরিবেশে খেলার অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগাভাগি করতে চান এবং জয়ের লক্ষ্যেই তারা প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।