Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খননের সময় একটি তাজা মর্টার শেল উদ্ধার হয়েছে। রোববার দুপুর ১টার দিকে স্থানীয় শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটার সময় মর্টার শেলটি পান। এটি ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়ির পুকুরে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি দড়ি দিয়ে ঘিরে রাখে।

পুলিশের ধারণা, মর্টার শেলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতে পারে। সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে শেলটি পরিদর্শন করে। কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি সেল ডিস্পোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় করবে বলে জানানো হয়েছে।

এদিকে মর্টার শেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ভিড় করে। দুর্ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তা বেষ্টনি দিয়ে এলাকা ঘিরে রেখেছে এবং জানিয়েছে সেনাবাহিনীর দল ঘটনাস্থলের পথে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।