Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি অধ্যাদেশ, ২০২৬’ নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ছয় ধারাবিশিষ্ট এই খসড়া আইনটি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে জুলাই যোদ্ধাদের নামে দায়ের হওয়া সব মামলা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হবে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোনো মামলা করা যাবে না। এছাড়া, গণঅভ্যুত্থানের ৩৬ দিনের মধ্যে ক্ষতিগ্রস্তরা জাতীয় মানবাধিকার কমিশনে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, স্বৈরাচারী সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ড ও আক্রমণ প্রতিরোধ এবং জনশৃঙ্খলা পুনর্বহালের লক্ষ্যে আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা থেকেই এই আইন প্রণয়ন করা হচ্ছে। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, সংবিধানের ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী এই দায়মুক্তি আইন সম্পূর্ণ বৈধ এবং এটি অন্যান্য দেশের বিপ্লব-পরবর্তী দায়মুক্তি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আইন মন্ত্রণালয় এসব মামলা পর্যালোচনা ও প্রত্যাহারের উদ্যোগ নেয়, যদিও কিছু মামলা এখনো আইনি জটিলতায় ঝুলে আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।