Web Analytics

পারমাণবিক স্থাপনা পারস্পরিকভাবে পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনটি সত্য নয়। আগামী কয়েক মাসে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বেইজিং এই অবস্থান জানায়।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছিল, দুই দেশের পারমাণবিক স্থাপনা পারস্পরিকভাবে পরিদর্শনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন আলোচনা করেছে। সিএনএনের আগের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক আলোচনায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের গবেষণাগার ও চীনের সমপর্যায়ের গবেষণাকেন্দ্র পরিদর্শনের বিষয় ছিল। দুই দেশের পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ নিয়েও আলোচনা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের জুনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। যুক্তরাষ্ট্রের কাছে বাতিল করা ওয়ারহেডসহ পাঁচ হাজারের বেশি ওয়ারহেড রয়েছে। সংস্থাটি বলেছে, অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুত চীন অস্ত্রভান্ডার বাড়াচ্ছে, আর যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার ব্যাপকভাবে আধুনিকায়ন করছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।