Web Analytics

এক বছরেরও কম সময়ে দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় ১১৫ জন নিহত হওয়ার পর স্পেনে রেল নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রী ও বিশেষজ্ঞরা। বুধবার মধ্য স্পেনের টলেডোর কাছে উর্দার পাশে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত হন। এর ১০ মাস আগে দক্ষিণ স্পেনের কর্দোবার কাছে আদামুজে আরেক সংঘর্ষে মারা যান ৪৬ জন। চলতি বছরের দুটি দুর্ঘটনাই ঘটেছে মাদ্রিদ-সেভিয়া রেলপথে।

২০১৩ সালে সান্তিয়াগো দে কম্পোস্তেলার কাছে আংরোইস লাইনচ্যুতির জীবিত যাত্রী ক্রিস্টোবাল গনজালেজ বলেন, ভবিষ্যৎ দুর্ঘটনা ঠেকাতে পদক্ষেপ জরুরি। ওই দুর্ঘটনায় ৮০ জন নিহত হন। তিনি আংরোইসে অতিরিক্ত গতি, আদামুজের প্রাথমিক তদন্তে চিহ্নিত রেললাইনের ত্রুটি এবং উর্দায় সম্ভাব্য মানবিক ভুল ও নিয়ন্ত্রণব্যবস্থার সমস্যার কথা উল্লেখ করেন। আদামুজের যাত্রী সান্তিয়াগো রোসেন্দো সংঘর্ষের পর যাত্রীদের আতঙ্কের বর্ণনা দেন।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত স্পেন উচ্চগতির রেলে বছরে গড়ে প্রায় ১৬৭ কোটি ডলার ব্যয় করলেও এর মাত্র ১৬ শতাংশ ছিল রক্ষণাবেক্ষণ ও মেরামতে। প্রকৌশলী হোসে মারিয়া গোইকোলেয়া রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে পুরোনো এলজেডবি নিয়ন্ত্রণব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত মাদ্রিদ-সেভিয়া পথ বন্ধের পক্ষে মত দেন। ট্রেনচালক ইউনিয়নের কর্মকর্তা দিয়েগো মার্তিন কারণ নির্ধারণের আগে কর্মীদের দোষারোপ না করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।