Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে অলস রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্রে পরিণত করা হবে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, লজিস্টিক ব্যয় হ্রাস এবং বন্দর দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বাস্তবভিত্তিক সংস্কার ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী জানান, বর্তমানে উদ্যোক্তাদের ব্যবসা শুরু করতে ২৫ থেকে ২৬ ধরনের অনুমোদন নিতে হয়, যা সহজীকরণের জন্য সরকার প্রভিশনাল ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের লজিস্টিক ব্যয় জিডিপির ১৬ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় ১০ শতাংশ। এ পরিস্থিতি পরিবর্তনে বিদেশি অপারেটরদের সম্পৃক্ত করা হচ্ছে এবং একটি ডেনিশ কোম্পানি ইতোমধ্যে কন্টেইনার টার্মিনাল পরিচালনা শুরু করেছে।

তিনি আরও জানান, শিল্প ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় ৯০টি রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান ধাপে ধাপে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হবে। আধুনিকায়ন, নতুন শিল্প স্থাপন ও রপ্তানিমুখী উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়ানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।