কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ইরান আবারও ছয়টি বিমানবন্দর চালু করেছে এবং আকাশপথে সীমিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। দুই সপ্তাহের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দেশের পূর্বাঞ্চলের আকাশসীমা পুনরায় উন্মুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফ্লাইট রাডার অনুযায়ী, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় অন্তত দুটি বিমান ইরানের আকাশে উড়তে দেখা গেছে। পুনরায় চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ, পাশাপাশি মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান।
৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বোমা হামলায় মেহরাবাদ বিমানবন্দরের আশপাশের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এত ক্ষয়ক্ষতির পরও বিমানবন্দরটি সচল হওয়াকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
তবে সামগ্রিক পরিস্থিতি এখনো নাজুক থাকায় বিমান চলাচলের এই ধারা কতটা টিকে থাকবে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।