Web Analytics

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দেশটির সর্বোচ্চ নেতা বা শীর্ষ সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর হামলা বা গুপ্তহত্যার প্রচেষ্টার ক্ষেত্রে ‘কঠোর ও চূড়ান্ত’ জবাব নিশ্চিত করতে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের পার্লামেন্ট বা এক্সপিডিয়েন্সি কাউন্সিলের এমন একটি আইন পাস করা উচিত, যা আগেই নির্ধারণ করবে এই ধরনের ঘটনার জবাবে কী পদক্ষেপ নেওয়া হবে।

গরিবাবাদি উল্লেখ করেন, এই উদ্যোগ ইরানের বিদ্যমান নীতিরই ধারাবাহিকতা, যেখানে সামরিক আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। তাঁর মতে, হামলার পর সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে প্রতিক্রিয়ার ধরন আগে থেকেই আইনে নির্ধারিত থাকা উচিত।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়, যা দেশটির প্রতিরক্ষা নীতির দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।