Web Analytics

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে বুধবার সুমন সরদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর গোদাগাড়ী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের ১০ থেকে ১৫ জন বাসিন্দা কাকনহাট তদন্ত কেন্দ্রে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন যে, একই গ্রামের সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অবমাননাকর মন্তব্য করেছেন। পুলিশ তাদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয় এবং পরদিন অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।