Web Analytics

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দুজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে জানা যায় যে রণতরিটি ডেস্ট্রয়ার ইউএসএস মাহান ও ইউএসএস উইনস্টন চার্চিলের সঙ্গে সুয়েজখাল অতিক্রম করে বর্তমানে লোহিতসাগর অঞ্চলে অবস্থান করছে। এর আগে এটি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ছিল, তবে একটি লন্ড্রি কক্ষে আগুন লাগার পর মেরামতের জন্য সাময়িকভাবে বন্দরে ফিরে যেতে হয়েছিল।

এই মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ উপস্থিতি আরও জোরদার হয়েছে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরবসাগরে অবস্থান করছে, আরেকটি বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ বুশ দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে থেকে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে। কর্মকর্তাদের মতে, জেরাল্ড ফোর্ড সম্প্রতি ভিয়েতনাম যুদ্ধের পর দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা মার্কিন রণতরির রেকর্ড গড়েছে।

২০২৬ সালের ২৮ মার্চ রণতরিটি ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে নোঙর করেছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।