Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাইনুল ইসলাম পাভেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শাসনগাঁও এলাকায় ফতুল্লা মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামানের নির্দেশনায় ওসি মো. আব্দুল মান্নানের নেতৃত্বে এসআই আশিষ ও এএসআই হামিদসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত পাভেল প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি পূর্ববর্তী সরকারের সময়ে বিসিক শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি আব্দুল মান্নান জানান, পাভেলের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্তাধীন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।