Web Analytics

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স স্টেটে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টার সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে। মধ্যরাতে ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে ঘটনাটি ঘটে, যেখানে রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে যান। তারা স্থাপনাটির সঙ্গে যুক্ত একটি পাইপলাইনের অবৈধ সংযুক্ত ট্যাপিং পয়েন্ট থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর চেষ্টা করেন। নৌকায় পণ্য তোলার সময় ঘন বিষাক্ত ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন জ্ঞান হারান।

জ্ঞান হারানোদের মধ্যে কেউ কেউ নদীতে পড়ে ডুবে যান বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, নাইজার ডেল্টায় অবৈধ তেল উত্তোলন ও পাচারের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এর আগে নিরাপত্তা বাহিনী রিভার্সসহ বিভিন্ন রাজ্যে একাধিক অবৈধ তেল শোধনাগার ধ্বংস করেছে এবং বিপুল পরিমাণ চোরাই অপরিশোধিত তেল ও জ্বালানি জব্দ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।