Web Analytics

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভ করেছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে দলীয় নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করেন। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন এবং তাঁর আমলের সিদ্ধান্ত ও ভোটার তালিকা পরিবর্তনের স্বাধীন তদন্ত চান।

দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড, ওড়িশা, হরিয়ানা, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও গোয়াসহ একাধিক রাজ্যে বিক্ষোভ হয়। বহু স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। কোথাও জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। আসামে লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গগৈসহ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করা হয়।

কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটাধিকার ও ভোটারদের সমতার ওপর আঘাত করা হচ্ছে। দলটি নির্বাচন কমিশনের বিএলও অ্যাপে ‘মার্ক ভিআইপি’ নামে বিশেষ ব্যবস্থার অভিযোগও তুলেছে। কমিশন বলেছে, বহুসদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ মতামত ও প্রশাসনিক পরামর্শ স্বাভাবিক এবং এসআইআরসহ চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মত ছিল। কংগ্রেস সূত্রে জানা গেছে, জ্ঞানেশ কুমারকে অপসারণে সংসদীয় প্রস্তাবের বিষয়েও বিরোধীরা আলোচনা করছে; ২৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়টি আলোচনার কথা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।