Web Analytics

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ১২ সন্ত্রাসী ও আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের মতে, ঘটনাটি ঘটে ১০ অক্টোবর, যখন আফগানিস্তান থেকে ‘ফিতনা আল খারিজি’ নামে বর্ণিত একটি দল আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। অভিযানে এক পাকিস্তানি সেনাসদস্যও নিহত হন।

রোববার প্রকাশিত বিবৃতিতে আইএসপিআর জানায়, দলটিকে লক্ষ্য করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। সংস্থাটি দাবি করে, অনুপ্রবেশ চেষ্টায় সহায়তার জন্য আফগান তালেবানের একটি সীমান্তবর্তী চৌকি থেকে গুলি চালানো হয়। পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় ১২ জন খারিজি ও আফগান তালেবান সদস্য নিহত হন বলে আইএসপিআর জানিয়েছে।

তীব্র গোলাগুলিতে নিহত পাকিস্তানি সেনাসদস্য গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলার বাসিন্দা ছিলেন। আইএসপিআর দাবি করেছে, ঘটনাটি আবারও দেখায় যে আফগান তালেবান সরকার আফগান ভূখণ্ডে সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এর দুই দিন আগে উত্তর ওয়াজিরিস্তানে এক অভিযানে সাত খোয়ারিজ সন্ত্রাসী নিহত হওয়ার কথাও জানিয়েছিল আইএসপিআর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।