Web Analytics

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শুক্রবার রাতে ওয়ারেন্টভুক্ত এক আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাটি ঘটে টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায়, যখন পুলিশ চুরি মামলাসহ একাধিক অপরাধে অভিযুক্ত রাশেদুল ইসলাম ওরফে রাশেদ চোরকে গ্রেপ্তার করতে যায়। আহতরা হলেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রুহুল আমিন ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল লতিফ। তাদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, আসামি গ্রেপ্তার এড়াতে দুই কর্মকর্তার ওপর দা দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং পরে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামি ঘটনার পর পলাতক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।