Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ডেটা সেন্টার খাতের কার্বন নিঃসরণ ৭০ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ। সংস্থার ওয়ার্ল্ড এনার্জি আউটলুক ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারের বৈশ্বিক বিদ্যুৎ ব্যবহার বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে। বাড়তি চাহিদার প্রায় তিন-চতুর্থাংশ তৈরি হবে এআই প্রযুক্তির প্রসারের কারণে।

আইইএর হিসাবে, আগামী চার বছরে এআই ডেটা সেন্টারগুলোর জন্য বছরে অতিরিক্ত ৩৫০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ প্রয়োজন হবে, যা যুক্তরাজ্যের এক বছরের মোট বিদ্যুৎ ব্যবহারের চেয়েও বেশি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও এই চাহিদা মেটাতে বিশেষত যুক্তরাষ্ট্র ও চীনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়তে পারে। ২০৩০ সালে চীনের এআই ডেটা সেন্টারের প্রায় অর্ধেক বিদ্যুৎ কয়লা থেকে এবং যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারের প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎ প্রাকৃতিক গ্যাস থেকে আসতে পারে।

বর্তমানে বিশ্বের ডেটা সেন্টারের মোট সক্ষমতা প্রায় ১২০ গিগাওয়াট; এর ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নে। ২০৩০ সালের মধ্যে আরও ১২০ গিগাওয়াট সক্ষমতা যুক্ত হতে পারে, যার প্রায় তিন-চতুর্থাংশ এআইকেন্দ্রিক হবে। আইইএ ৯৩টি বড় এআই অবকাঠামো প্রকল্পের স্যাটেলাইট পর্যবেক্ষণ ও এআই সার্ভার সরবরাহের তথ্য ব্যবহার করে পূর্বাভাসটি তৈরি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।