Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের সঙ্গে জড়িত থাকার কারণে প্রভাবশালী ইসরাইলি নেতা ইয়োসি দাগানকে ফ্রান্সে প্রবেশ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। গত সপ্তাহে প্যারিসের একটি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফিরিয়ে দেওয়া হয়। দাগান অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি বসতিগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের প্রধান এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। ইসরাইল এ পদক্ষেপকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পাসপোর্ট নিয়ন্ত্রণের সময় দাগানকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পশ্চিম তীরে বসতি স্থাপন নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকার কারণে তাকে ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয়। দাগানের কার্যালয়ও বলেছে, একই কারণে প্রশাসনিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার দাগান বলেন, ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি গড়ে তোলার কাজে তিনি গর্বিত। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে রাজনৈতিক ও আদর্শিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছে এবং ফ্রান্সের কাছে ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছে। সোমবার ফ্রান্সের পার্লামেন্টের একটি কমিটি বসতি থেকে পণ্য ও নির্মাণে সহায়ক সেবা আমদানি নিষিদ্ধের একটি বিল অনুমোদন করেছে; ১৯ নভেম্বর বিলটি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।