Web Analytics

পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার সোহেল ও মিরাজের পরিবারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৩ জুন ২০২৬ সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি নিহতদের স্বজনদের হাতে পৃথক চেকের মাধ্যমে সহায়তা তুলে দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আরও ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।