Web Analytics

পদ্মা ব্যারেজ, ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় যমুনা সেতু প্রকল্পে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনাগুলো দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা বর্তমানে চলছে এবং আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে তা শেষ হওয়ার কথা। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর প্রকল্প দুটির চূড়ান্ত অবস্থান, নকশা ও ব্যয় নির্ধারণ করা হবে। দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই-আকৃতির সংযোগ এবং উত্তরাঞ্চলের সার্বিক যোগাযোগ উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

পদ্মা ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমের পানিসংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর সড়ক যোগাযোগের সম্ভাবনা পর্যালোচনা করা হয়। অর্থায়ন, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও আন্তঃসংস্থার সমন্বয়ের তাগিদ দেওয়া হয়েছে। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তিনটি প্রকল্পই বাস্তবায়ন হবে; পদ্মা ব্যারেজ ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।