Web Analytics

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার নির্বাচনের আগে ধর্মীয় শিক্ষা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগ সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে তারা উল্লেখ করেন। নেতৃবৃন্দের মতে, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা।

সংগঠনটি সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।