Web Analytics

নীলফামারীর কিশোরগঞ্জে চারটি খুঁটির ২ হাজার ১০৪ ফুট মেইন বিদ্যুৎ তার চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঝড় ও বৃষ্টির সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগে এ চুরির ঘটনা ঘটে বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে। এর ফলে টেংগনমারী গ্রিডের পুটিমারীসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিস জানায়, সংঘবদ্ধ চোরেরা স্থানীয় পেট্রোল পাম্প থেকে ফকিরপাড়া পর্যন্ত চারটি খুঁটির তার চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। এছাড়া ঝড়ে পুটিমারী ইউনিয়নের পাঁচটি খুঁটি উপড়ে পড়ে এবং অনেক তার ছিঁড়ে যায়, ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী সামসুল আরেফিন ঘটনাটি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ পুনঃসংযোগের কাজ চলছে এবং পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।