Web Analytics

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল রক্ষায় প্রতিরক্ষামূলক শক্তি ব্যবহারের অনুমোদন সংক্রান্ত প্রস্তাবে ভোট স্থগিত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের এই পরিষদের শুক্রবার সকালে ভোট হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে সূচি পরিবর্তন করা হয় ‘গুড ফ্রাইডে’ উপলক্ষে। ভোটের নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া খসড়া প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোকে এককভাবে বা স্বেচ্ছাসেবী বহুজাতিক নৌ-জোট গঠন করে প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাবে ইরান প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। রাশিয়া, চীন ও ফ্রান্সের উদ্বেগ দূর করতে প্রস্তাবটি একাধিকবার সংশোধন করা হয় এবং জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের উল্লেখ বাদ দেওয়া হয়।

রাশিয়া ও চীন প্রস্তাবটি সমর্থন করবে কি না তা অনিশ্চিত। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ভেটোর কারণে প্রস্তাবটি পাস হওয়া কঠিন হতে পারে, এদিকে জ্বালানির দামও বাড়ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।