Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক মাইন অপসারণ অভিযানে যোগ দেবে জার্মানি। এ লক্ষ্যে দেশটি শিগগিরই ভূমধ্যসাগরে একটি মাইন অপসারণকারী জাহাজ ‘ফুলডা’ পাঠাবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজটি আগামী কয়েক দিনের মধ্যেই মোতায়েন করা হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক জোটে জার্মানি একটি গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান অবদান রাখতে চায়। ৪৫ জন ক্রুসহ জাহাজটি মোতায়েন করা হবে, তবে কার্যক্রম শুরু হবে কেবল তখনই, যখন সংঘাতের স্থায়ী অবসান ঘটবে এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়া যাবে।

এর আগে তুরস্কও জানিয়েছিল, যুদ্ধ শেষ হলে তারা এই অভিযানে যোগ দিতে আগ্রহী। আন্তর্জাতিক এই জোটের মূল লক্ষ্য হলো সংঘাত-পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ নৌপথটিকে নিরাপদ রাখা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।