Web Analytics

বাংলাদেশ সরকার বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি থেকে লাইফলাইন (প্রান্তিক) ও প্রথম ধাপের গ্রাহকদের ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতোমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবেদন করেছে যাতে এই দুই শ্রেণির গ্রাহকদের জন্য আগের দাম বহাল থাকে। বিইআরসি সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই পরিবর্তিত সিদ্ধান্ত আসতে পারে।

বুধবার বিইআরসি সব ধরনের গ্রাহকের জন্য রেকর্ড পরিমাণ বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ জারি করে। পাইকারি পর্যায়ে দাম গড়ে ১৯.৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ এবং খুচরা পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়। নতুন আদেশ অনুযায়ী, ০–৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট ৫ টাকা ৩২ পয়সা এবং ০–৭৫ ইউনিট ব্যবহারকারী প্রথম ধাপের গ্রাহকদের প্রতি ইউনিট ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়, যা জুন থেকে কার্যকর হওয়ার কথা।

প্রস্তাবটি অনুমোদিত হলে এই দুই শ্রেণির গ্রাহক আগের দামেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, যা নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।