Web Analytics

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে মিনহাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল প্রায় ৫টার দিকে টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে পড়লে মিনহাজ মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত মিনহাজ স্থানীয় বাসিন্দা কলিম উল্লাহ ও রুবি আক্তারের ছেলে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ জানান, টইটং, শিলখালী ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারীদের মাইকিংয়ের মাধ্যমে দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি এখনও রয়েছে বলে প্রশাসন সতর্ক করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।