Web Analytics

মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। শুক্রবার টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে উদার ও ইতিবাচক ভূমিকা পালন করছে এবং সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অপরিহার্য।

প্রতিমন্ত্রী জানান, বিএনপি সরকার প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে, যা তাৎক্ষণিক অর্থনৈতিক স্বস্তি দেবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।