Web Analytics

যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের তিনটি গ্যাস পাইপলাইন পুনরায় উৎপাদনে ফিরেছে। ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত সাউথ পার্সে পাইপলাইনগুলো শনিবার সকালে আবার চালু হয়।

পুনরায় চালু হওয়া লাইনের মধ্যে রয়েছে চতুর্থ শোধনাগারের অধীন গ্যাস লাইন ১ ও ৪ এবং ষষ্ঠ শোধনাগারের গ্যাস লাইন ৩। এসব লাইন চালু হওয়ায় ইরানের দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতা দুই কোটি ঘনমিটার বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শীতকালে বিদ্যুৎ, গ্যাস ও উৎপাদনের প্রয়োজনীয় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জনগণের সমর্থন, উৎপাদনকারীদের কঠোর পরিশ্রম এবং অবকাঠামোগত উন্নয়ন দরকার। যুদ্ধজনিত জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি ইরানের বিদ্যমান জ্বালানি সংকটকে আরও তীব্র করেছে। শীত সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দুই ঘণ্টার বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।