Web Analytics

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ঘোষণা করা হবে। ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেবেন বলে আদালতের বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম জানিয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি দুদকের আইনজীবী নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক। তবে আসামি সম্রাট পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি।

আদালত সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং অভিযোগপত্রে উল্লেখিত ২১ জন সাক্ষীই আদালতে সাক্ষ্য দিয়েছেন। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১৭ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন আদালত এবং আসামি অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানে কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয় এবং ২০২২ সালের ২২ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।