Web Analytics

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আব্দুল বারেককে হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের নাতি মো. আরিফুল ইসলাম সোমবার রাতে মদন থানায় মামলাটি করেন। মঙ্গলবার বিকেলে মদন থানার ওসি সালাহউদ্দিন করিম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে ময়মনসিংহে চোখের চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় মদনে ফিরছিলেন ৭০ বছর বয়সী বারেক। ২০ টাকা টোল নিয়ে চালকের সঙ্গে আতিকুল ইসলামের কথা-কাটাকাটি হয় বলে অভিযোগ। চালককে মারধরের সময় বারেক তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আতিকুল তাকে কিল-ঘুষি মারেন; পরে তিনি সড়কের পাশের ড্রেনে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন বারেককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার পর আতিকুলকে আটক করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পৌরসভার বাইরের স্থানেও দীর্ঘদিন ধরে যানবাহন আটকে টোল আদায় করা হচ্ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।