Web Analytics

রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবারের একটি বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান শুনে স্থানীয় ব্যবসায়ী ও হকাররা কার্যালয় ঘিরে ফেলেন। পরে পুলিশ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে আটকদের পল্টন ও শাহবাগ থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ের ৩৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় কর্নেল তাহের মিলনায়তনে লোকজন ছোট ছোট দলে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়। পুলিশ বলেছে, ওই বৈঠকে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং পরিচয় ও ট্র্যাক রেকর্ড যাচাইয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

জাসদ দাবি করেছে, এটি প্রায় ৪০০ নেতাকর্মীর কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল এবং মাইক ব্যবহার ও নিরাপত্তার জন্য তারা পুলিশের কাছে আবেদন করেছিল। দলটি আরও অভিযোগ করেছে, পুলিশ আটকের আগে বিএনপির নেতাকর্মীরা তাদের কর্মীদের মারধর করেন। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তদন্তের দাবি জানান। পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।