Web Analytics

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক দুই অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, মাস্তুংয়ের বিভিন্ন এলাকায় প্রথম অভিযানে পাঁচজন এবং দ্বিতীয় অভিযানে ১০ জন সন্ত্রাসী নিহত হয়।

অভিযানের সময় সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। বাহিনীর ভাষ্য অনুযায়ী, কিল্লি পাসান খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকা সন্ত্রাসীমুক্ত করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী বলেছে, বেলুচিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূলে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে, বিশেষত খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে। সিআরএসএসের হিসাবে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির সহিংসতাসংশ্লিষ্ট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে এই দুই প্রদেশে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।