Web Analytics

রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন-সংলগ্ন এলাকায় ব্যাগে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ায়। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানার আওতাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ ব্যাগে মোড়ানো ককটেল বোমাসদৃশ বস্তু দেখতে পায়। বিষয়টি জানানো হলে মিরপুর মডেল থানার পুলিশ সেখানে পৌঁছে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

দুপুর সোয়া ১টার দিকে ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা শুরু করে। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে পান, সুপারি ও জর্দার কৌটা পাওয়া যায়; কোনো বোমা বা বিস্ফোরকজাতীয় দ্রব্য মেলেনি। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, ওই বোমাসদৃশ ব্যাগ থেকে এসব সামগ্রীই উদ্ধার হয়েছে এবং সেখানে কোনো বিস্ফোরক ছিল না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।