Web Analytics

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাল ভোট, আগাম সিল মারা ব্যালট, ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলসহ একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ তোলেন।

দেলাওয়ার হোসেনের দাবি, জাল ভোট দিতে গিয়ে বিএনপির পাঁচ থেকে ছয়জন কর্মী হাতেনাতে ধরা পড়েছেন। বড় খোচাবাড়ী হাটসহ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের গেঞ্জি পরে বিএনপির নেতাকর্মীরা বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করেছেন বলে তিনি অভিযোগ করেন। অভিযোগের পর কিছুজনকে সাময়িক আটক করা হলেও পরে ছেড়ে দেওয়াকে তিনি প্রশাসনের পক্ষপাতিত্ব হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও বলেন, অনেক প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার পরিচয়পত্র ছিল না বা পরিচয়পত্রে ছবি ছিল না। কয়েকটি কেন্দ্রে ২০ থেকে ২৫টি ব্যালটে আগাম সিল এবং ভোটারদের দুই থেকে চারটি ব্যালট দেওয়ার অভিযোগও করেন তিনি। বুলবুল সেন্টারে ব্যালট ছিনতাই, অন্য প্রার্থীর এজেন্টকে হামলা এবং রাজাগাঁওয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ভোট দেওয়ানোর অভিযোগও তোলেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।