Web Analytics

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন। ২০২৪ সালে সিরিয়ায় নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এটি কোনো পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সফরটি মঙ্গলবার শেষ হবে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ম্যাক্রোঁ একটি মুক্ত ও বহুমাত্রিক সিরিয়ার পক্ষে সমর্থন জানাবেন, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে।

দামেস্কে পৌঁছানোর পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি তাঁকে স্বাগত জানান। ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্বল অর্থনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। সর্বশেষ ২০০৯ সালে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সিরিয়া সফর করেছিলেন, এরপর ২০১১ সালে আসাদ সরকারের দমননীতির কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই সফরকে আন্তর্জাতিক উপস্থিতি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, এটি সিরিয়া-ফ্রান্স সম্পর্কের নতুন যুগের সূচনা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।