Web Analytics

গাজায় সাম্প্রতিক ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবারের এক যৌথ বিবৃতিতে তিন দেশ বলেছে, ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। তারা যুদ্ধবিরতি কার্যকর রাখা ও সংঘাতের আরও বিস্তার ঠেকানোর আহ্বান জানিয়েছে।

মধ্যস্থতাকারী এই তিন দেশ বলেছে, ইসরাইলি হামলার তীব্রতা বৃদ্ধি গাজা সংঘাত অবসানে একটি ‘সমন্বিত পরিকল্পনা’ বাস্তবায়নের জন্য চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। তাদের বিবৃতিতে হামলাকে বৃহত্তর কূটনৈতিক প্রক্রিয়ার জন্য ঝুঁকি হিসেবে তুলে ধরা হয়েছে।

তুরস্ক, মিসর ও কাতার জানিয়েছে, বোর্ড অব পিস এবং ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে বৈঠকসহ আলোচনার প্রক্রিয়ায় গঠনমূলক অগ্রগতি হচ্ছে। তবে ইসরাইলি হামলা সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে বলে তারা উল্লেখ করেছে। যুদ্ধবিরতি ধরে রাখা এবং উত্তেজনা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তিন দেশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।