Web Analytics

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গত বুধবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ দেওয়া হয়।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাঠানো হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সুমন কান্তি চৌধুরী ট্যুরিস্ট পুলিশে এবং নরসিংদী সদর সার্কেলের সজীব শাহরীন গাজীপুরে বদলি হয়েছেন। সিআইডির মো. সাকিব হোসাইন নরসিংদী সদর সার্কেলে এবং এসআরবির হাসান মুহাম্মদ মুহতারিম এপিবিএনে নতুন দায়িত্ব পেয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।